ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সাড়ে ৮৬ লাখ টাকার অবৈধ মোবাইল ফোন জব্দ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৬ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ জুন) মধ্যরাতে পরিচালিত এ অভিযানে একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে, যাতে মোবাইল ফোনগুলো বহন করা হচ্ছিল।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি ১০ ব্যাটালিয়ন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা ব্যাটালিয়ন নিয়মিতভাবে সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শিবেরবাজার বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে সোনাপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন একটি ইজিবাইক থেকে ১৮১টি নতুন ও ৯৩টি পুরাতন ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দ করা মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৮৬ লাখ ৫৯ হাজার ২৭৪ টাকা। এগুলো নিয়ম অনুযায়ী কাস্টমসে হস্তান্তরের জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার