ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নোট থেকে কুসুম্বা মসজিদ সরানোয় নওগাঁ বিএনপির বিক্ষোভ; হুঁশিয়ারি
নোট থেকে কুসুম্বা মসজিদ সরানোয় নওগাঁ বিএনপির বিক্ষোভ; হুঁশিয়ারিপবিত্র ঈদুল আজহায় নতুন ছবি ও নকশা যুক্ত করে নোট ছেড়েছে সরকার। এতে পুরাতন অনেক ছবি বাদ পড়েছে। পাঁচ টাকার নোট থেকে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবিও বাদ পড়েছে। তবে কুসুম্বা মসজিদের ছবি সরানোর প্রতিবাদে নওগাঁর মান্দা উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ জুন) উপজেলা বিএনপির আয়োজনে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “কুসুম্বা মসজিদ আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য নিদর্শন। এটি পাঁচ টাকার নোটে বহাল থাকায় দেশের মানুষ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতো। এ ধরনের সিদ্ধান্ত দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমূল্যায়নের শামিল।”
এ সময় অবিলম্বে কুসুম্বা মসজিদের ছবি পুনরায় পাঁচ টাকার নোটে বহালের দাবি জানান তাঁরা।
বিএনপির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি আদায় না হলে ভবিষ্যতে মান্দাসহ নওগাঁবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অর্থ উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
একই দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা শাখাও পৃথকভাবে স্মারকলিপি জমা দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)