ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফারুক আহমেদের রিটে হাইকোর্টের রুল জারি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদের মনোনয়ন বাতিল কেন অবৈধ ও আইনবহির্ভূত ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (৩ জুন) ফারুক আহমেদের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এই রুল জারি করেন। একইসঙ্গে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমে ‘স্থিতাবস্থা’ বজায় রাখার নির্দেশও দেন আদালত।
বিসিবি ও বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম জানান, আদালতের আদেশের ফলে আমিনুল ইসলাম নেতৃত্বাধীন বর্তমান বোর্ড কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) হঠাৎ ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে দেয়। পরদিন ৩০ মে এনএসসি নতুন করে আমিনুল ইসলামকে বিসিবি পরিচালক হিসেবে মনোনীত করে। এরপর পরিচালকদের সভায় তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং ৩১ মে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে ফারুক আহমেদের বিরুদ্ধে বোর্ডের আটজন পরিচালক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে একটি লিখিত অনাস্থা পত্র জমা দেন।
হাইকোর্টের রুল জারির ফলে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত নতুন করে আলোচনায় এসেছে এবং বিসিবির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?