ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সাত কোম্পানির শেয়ার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের
ধারাবাহিকভাবে দরপতন হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির। এতে ওই কোম্পানিগুলোর শেয়ার নিয়ে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। কোম্পানিগুলো হলো- ইসলামিক ফাইন্যান্স, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, এসআইবিএল, ডিজিআইসি, বে-লিজিং, ইসলামিক ফাইন্যান্স এবং মার্কেন্টাইল ব্যাংক। গত কিছুদিন ধরেই এসব কোম্পানির দর ধারাবাহিকভাবে কমছে। বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশিদিন ধরে দর কমছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার দর গত ২১ মে থেকে ধারাবাহিকভাবে কমছে। গত ২০ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৫ টাকা ৬০ পয়সা, যা আজ ০৩ জুন ১৯ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ ১১ কার্যদিবসে কোম্পানিটির দর কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ২৩ শতাংশ।
গত ৬ কর্মদিবস ধরে ধারাবাহিকভাবে দর কমছে ইসলামিক ফাইন্যান্সের। কোম্পানিটির শেয়ার দর গত ২৬ মে থেকে ধারাবাহিকভাবে কমতে শুরু করে। এর আগে গত ২৫ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮ টাকা ৮০ পয়সা, যা আজ ০৩ জুন ৭ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ ৬ কার্যদিবসে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ১৮.১০ শতাংশ।
গত ৬ কর্মদিবস ধরে ধারাবাহিকভাবে দর কমছে সোস্যাল ইসলামী ব্যাংকের। কোম্পানিটির শেয়ার দর গত ২৮ মে থেকে ধারাবাহিকভাবে কমতে শুরু করে। এর আগে গত ২৭ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮ টাকা ৯০ পয়সা, যা আজ ০৩ জুন ৭ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ ৬ কার্যদিবসে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ১৯.১৩ শতাংশ।
গত ৭ কর্মদিবস ধরে ধারাবাহিকভাবে দর কমছে বে-লিজিংয়ের। কোম্পানিটির শেয়ার দর গত ২৪ মে থেকে ধারাবাহিকভাবে কমতে শুরু করে। এর আগে গত ২২ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫ টাকা ৩০ পয়সা, যা আজ ০৩ জুন ৪ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ ৭ কার্যদিবসে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ২০.৭৫ শতাংশ।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার দর গত ২৫ মে থেকে ধারাবাহিকভাবে কমতে শুরু করে। এর আগে গত ২৪ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ২১ টাকা ৩০ পযসা, যা আজ ০৩ জুন ১৭ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ ৩ কার্যদিবসে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা ৩০ পয়সা বা ২০.১৩ শতাংশ। ২৯ মে থেকে ব্যাংকটির দর অপরিবর্তিত রয়েছে।
ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর গত ২৮ মে থেকে ধারাবাহিকভাবে কমতে শুরু করে। এর আগে গত ২৭ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩ টাকা ৯০ পযসা, যা আজ ০৩ জুন ৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ ৫ কার্যদিবসে কোম্পানিটির দর কমেছে ৭০ পয়সা বা ১৭.৯১ শতাংশ।
গত ৭ কর্মদিবস ধরে ধারাবাহিকভাবে দর কমছে মার্কেন্টাইল ব্যাংকের। কোম্পানিটির শেয়ার দর গত ২৬ মে থেকে ধারাবাহিকভাবে কমতে শুরু করে। এর আগে গত ২৫ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৯ টাকা ৩০ পয়সা, যা আজ ০৩ জুন ৭ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ ৬ কার্যদিবসে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ১৬.১২ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)