ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাজেটোত্তর শেয়ারবাজারে পতন, ফের উদ্বেগে বিনিয়োগকারীরা
২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণার আগে বিনিয়োগকারীদের মধ্যে যে আশাবাদ জেগেছিল, তার স্থায়িত্ব খুবই অল্প সময়ের জন্য ছিল। বাজেট ঘোষণার আগের তিন কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৭৪ পয়েন্ট বেড়ে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছিল। কিন্তু বাজেট ঘোষণার পরদিনই সেই ধারা উল্টে যায়। আজ (মঙ্গলবার) লেনদেনের শুরুর দিকে কিছুটা আলোকছটা দেখা গেলেও শেষবেলায় ছিল অন্ধকার। লেনদেনশেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে প্রায় ২৫ পয়েন্ট কমে যায়।
বাজার বিশ্লেষকদের মতে, বাজেটে কিছু ইতিবাচক প্রণোদনা থাকলেও বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি আস্থা এখনও ফিরছে না। ব্যাংকিং খাত ও সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তা বাজেটত্তোর বাজারে এক ধরনের চাপ সৃষ্টি করছে। অনেকেই বাজেটের বাস্তব বাস্তবায়ন না দেখা পর্যন্ত অপেক্ষায় থাকতে চাইছেন। ফলে সক্রিয় লেনদেনকারীর সংখ্যা ও বিনিয়োগ প্রবাহে ভাটা পড়েছে।
আজ (০৩ জুন) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৪.৭৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭.৩১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪৬.২১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৯৩টির দর বেড়েছে, ২৩৯টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ২২৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৭৫ কোটি ৩০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪৬ কোটি ২৪ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৯টির, কমেছে ৮৬টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫.৩৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩০.৯৬ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)