ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে গতি ফেরাতে বাজেটে কর ছাড়সহ কাঠামোগত সংস্কারের ইঙ্গিত
দেশের দীর্ঘমেয়াদী মন্দায় নিমজ্জিত শেয়ারবাজারে গতি ফেরাতে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি কর সুবিধা ও কাঠামোগত সংস্কারের ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২ জুন) টেলিভিশনে প্রচারিত বাজেট বক্তৃতায় তিনি বলেন, "বিগত সরকারের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির কারণে দেশের শেয়ারবাজার প্রায় ধ্বংসপ্রাপ্ত। বর্তমান সরকার বাজারে স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।"
বাজেট বক্তৃতায় যেসব কর সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—তালিকাভুক্ত ও তালিকা-বহির্ভূত কোম্পানির করহারের ব্যবধান আরও বাড়ানো, ব্রোকারহাউজের লেনদেনে উৎস কর হ্রাস এবং মার্চেন্ট ব্যাংকের আয়ে করহার কমানোর প্রস্তাব।
অর্থ উপদেষ্টা আরও জানান, বাজার সংস্কারে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে:
০১. বহুজাতিক কোম্পানিগুলোতে সরকারি মালিকানা হ্রাস করে বাজারে তালিকাভুক্ত করা;
০২. দেশীয় বৃহৎ কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আসতে উৎসাহ প্রদান;
০৩.কারসাজি রোধে বাস্তবভিত্তিক ও দ্রুত কার্যকর কর্মপরিকল্পনা;
০৪.অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ;
০৫. ব্যাংকনির্ভরতা কমিয়ে বন্ড ও ইক্যুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে সুযোগ তৈরি।
এছাড়া শেয়ারবাজার সংস্কার নিয়ে সরকারের উচ্চপর্যায়ে সচেতনতার প্রমাণ পাওয়া গেছে ১১ মে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শেয়ারবাজার সংস্কার নিয়ে পাঁচ দফা নির্দেশনা দেন। নির্দেশনাগুলোর মধ্যে ছিল:
১. বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুত বাজারে তালিকাভুক্ত করা;
২. সম্ভাবনাময় দেশীয় কোম্পানিগুলোকে প্রণোদনার মাধ্যমে বাজারে আনা;
৩. বিদেশি বিশেষজ্ঞ এনে তিন মাসের মধ্যে সংস্কার প্রক্রিয়া শুরু করা;
৪. অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ;
৫. বড় কোম্পানিগুলোকে ব্যাংক ঋণের পরিবর্তে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহে উৎসাহ দেওয়া।
অর্থ উপদেষ্টার বাজেট ভাষণে প্রধান উপদেষ্টার এসব নির্দেশনার প্রতিফলনই স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে, যা চলমান পুঁজিবাজার সংস্কার প্রক্রিয়াকে নতুন গতিপথে এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)