ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
উত্থানের দিনে ঢিমেতালে ৬ বহুজাতিক শেয়ার
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০২ জুন ২০২৫) দেশের উভয় শেয়ারবাজার ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে ইতিবাচকতার মধ্যেও আজ ৬টি বহুজাতিক কোম্পানি নেতিবাচক অবস্থানে থেকে বাজারের সূচক বৃদ্ধিতে বাধা দিয়েছে।
কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি), বার্জার পেইন্টস, হাইডেলবার্গ সিমেন্ট, বাটা সু, সিঙ্গারবিডি ও বার্জার পেইন্টস।
বহুজাতিক অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিমের শেয়ার দাম আজ অপরিবর্তিত রয়েছে। বাকি কোম্পানিগুলোর দাম যৎসামান্য বেড়েছে। উল্লেখযোগ্য তেমন দাম বাড়েনি।
এদিন ডিএসইর প্রধান সূচক ২১ পয়েন্টের কিছু বেশি বেড়েছে। সূচকের এমন বৃদ্ধিতে রবি আজিয়াটা ছাড়া অন্যান্য কোম্পানিগুলোর তেমন অবদান ছিল না। দেশীয় কোম্পানিগুলোর পারফরম্যান্সই মূলত আজকের সূচক বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে।
তবে লক্ষণীয় বিষয় হলো, ৬টি বহুজাতিক কোম্পানি আজ সূচক ওঠার ক্ষেত্রে ভালো প্রতিবন্ধকতা তৈরি করেছে। আজ এই ৬টি কোম্পানি সম্মিলিতভাবে ডিএসইর সূচক ৭ পয়েন্টেরও বেশি কমিয়েছে। এর মানে দাঁড়ায়, বাজার যখন উপরের দিকে যাচ্ছিল, তখন এই বড় কোম্পানিগুলোর শেয়ারের দাম কমার কারণে সূচকের ঊর্ধ্বগতি কিছুটা মন্থর হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলো শেয়ারবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এসব প্রতিষ্ঠানের বাজার মূলধন সাধারণত অনেক বেশি হওয়ায়, তাদের শেয়ারদামে উত্থান-পতন সূচকের ওপর বড় ধরনের প্রভাব ফেলে। তবে এসব কোম্পানির অধিকাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে। বাজারসংশ্লিষ্টদের ধারণা, আজকের লেনদেনে এসব শেয়ারের বড় অংশই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)