ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নতুন করদাতাদের জন্য স্বস্তির বার্তা বাজেটে
অন্তর্বর্তীকালীন সরকার নতুন অর্থবছর ২০২৫-২৬ সালের প্রস্তাবিত বাজেটে ন্যূনতম করের হার পুনর্নির্ধারণ করেছে। এবার ন্যূনতম করের পরিমাণ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে এলাকাভেদে ৩ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে ছিল। তবে নতুন করদাতাদের উৎসাহ দিতে তাদের জন্য ন্যূনতম করের পরিমাণ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ জুন) বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় টেলিভিশন ও বেসরকারি গণমাধ্যমে একযোগে ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
তিনি জানান, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে আয় করমুক্ত সীমা অতিক্রম করলে স্বাভাবিক ব্যক্তি, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতাদের জন্য ন্যূনতম কর এলাকার ভেদাভেদ না রেখে ৫ হাজার টাকা হবে।
কর কাঠামোতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ব্যক্তি, ফার্ম ও হিন্দু অবিভক্ত পরিবারের জন্য আয়ের প্রথম সাড়ে ৩ লাখ টাকা করমুক্ত রাখা হয়েছে। এরপরের ১ লাখ টাকায় ৫%, পরবর্তী ৪ লাখ টাকায় ১০%, এরপরের ৫ লাখ টাকায় ১৫%, তার পরের ৫ লাখ টাকায় ২০%, ২০ লাখ টাকার ওপরে ২৫% এবং তার চেয়েও বেশি আয়ের ওপর ৩০% হারে কর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের জন্য ধাপে ধাপে করহার বাড়িয়ে সর্বোচ্চ ৩০ শতাংশে নেওয়ার প্রস্তাব রয়েছে, যেখানে বর্তমানে সর্বোচ্চ করহার ২৫ থেকে ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।
এবারের বাজেট আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি) চেয়ে প্রায় ৭ হাজার কোটি টাকা কম। এটি দেশের ইতিহাসে প্রথমবার বাজেটের আকার হ্রাসের ঘটনা হিসেবে উল্লেখযোগ্য।
২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬২ শতাংশ। এই ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ঋণ, ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্রের ওপর নির্ভর করবে।
অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণকে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রামীণ উন্নয়ন ও অবকাঠামো খাতেও বড় অগ্রাধিকার রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ