ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ফুঁসে উঠেছে নদ-নদী, ডুবে পারে যেসব অঞ্চল
ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টির ফলে সিলেটের প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে।
সোমবার (২ জুন) দুপুর ১২টা পর্যন্ত নদী দুটির চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। এতে জেলার নিম্নাঞ্চল গুলোতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট এবং কুশিয়ারা নদীর অমলশিদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে বইছে। দুপুর সাড়ে ১২টার তথ্য অনুযায়ী:
কানাইঘাটে সুরমা নদী: ১৩.৬২ মিটার (বিপৎসীমা: ১২.৭৫ মিটার)
অমলশিদে কুশিয়ারা নদী: ১৭.২৫ মিটার (বিপৎসীমা: ১৫.৪০ মিটার)
শেওলায় কুশিয়ারা নদী: ১৩.৫১ মিটার (বিপৎসীমা: ১৩.০৫ মিটার)
ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী: ৯.৭৯ মিটার (বিপৎসীমা: ৯.৪৫ মিটার)
পাউবো কর্মকর্তারা জানান, টানা বৃষ্টিপাত ও উজানের পানি প্রবাহের কারণে সীমান্তবর্তী এলাকায় নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জানান, পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তর সতর্ক অবস্থানে রয়েছে। প্লাবনপ্রবণ এলাকার বাসিন্দাদের আগাম সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি