ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শীর্ষ ৫ খাতেই ৭০% বরাদ্দ: কোন খাতে বরাদ্দ কত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য আজ বিকেলে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন। এটি দেশের ৫৫তম বাজেট হবে।
পরিবহন ও যোগাযোগ খাতকে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দুই লাখ ৩০ হাজার কোটি টাকার মধ্যে পরিবহন ও যোগাযোগ খাতটি বরাদ্দ পেয়েছে প্রায় ৫৯ হাজার কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে বিদ্যুৎ ও জ্বালানি, তৃতীয়তে রয়েছে শিক্ষা। হিসাব বলছে, সবশেষ ৩-৪ অর্থবছরের তুলনায় সরকার এবারই সবচেয়ে কম টাকায় এডিপি সাজিয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এটি চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা কম। গত ১৮ মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ বরাদ্দ অনুমোদন হয়।
এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত—৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা, যদিও এ খাতে বরাদ্দ গত বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ কমানো হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাত পেয়েছে ৩২ হাজার ৩৯২ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ২০ শতাংশেরও বেশি কম।
শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৮.৪ শতাংশ কম। অন্যান্য খাতগুলোর মধ্যে গৃহায়ন খাতে বরাদ্দ ২২ হাজার ৭৭৬ কোটি টাকা; স্বাস্থ্য খাতে ১৮ হাজার ১৪৮ কোটি; স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নে ১৬ হাজার ৪৭২ কোটি; কৃষিতে ১০ হাজার ৭৯৫ কোটি; পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ খাতে ১০ হাজার ৬৪১ কোটি; শিল্প ও অর্থনৈতিক সেবায় ৫ হাজার ৩৮ কোটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ৩ হাজার ৮৯৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
নতুন এডিপিতে মোট প্রকল্প সংখ্যা ধরা হয়েছে ১ হাজার ১৪৩টি। এর মধ্যে স্থানীয় উৎস থেকে অর্থায়ন করা হবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। এবারের কর্মসূচিতে শীর্ষ পাঁচ খাতই এডিপির প্রায় ৭০ শতাংশ বরাদ্দ পেয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান