ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এবার জুলাই ঐক্যের মার্চ টু সচিবালয়, ‘ভারতের প্রক্সি বাহিনী’কে অপসারণ দাবি
সরকারি বিভিন্ন দপ্তরে থাকা স্বৈরাচার-ঘনিষ্ঠ ৪৪ জন আমলার অপসারণে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে ৮০টি সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। আগামীকাল মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে এই পদযাত্রা শুরু হবে।
আজ সোমবার (২ জুন) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয় জুলাই ঐক্য।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্বৈরাচারের সহযোগী ৪৪ জন আমলার তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে ৩১ মে পর্যন্ত সময় দিয়ে তাদের অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
জুলাই ঐক্য দাবি করে, ‘সচিবালয়ে কর্মরত কিছু কর্মকর্তা-কর্মচারী সংস্কারের উদ্দেশ্যে প্রস্তাবিত আইনের সংশোধনের বিরুদ্ধে আন্দোলন করছে যা “জুলাই স্পিরিট”-এর পরিপন্থী। তারা সচিবালয় অচল করে ‘সিভিল ক্যু’-এর মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করছে। এর পেছনে রয়েছে ভারতীয় রাজনৈতিক স্বার্থ।’
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগামীকাল ৩ জুন ছাত্র-জনতার অংশগ্রহণে সচিবালয় অভিমুখে পদযাত্রা হবে। দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে, ভারতীয় প্রক্সি শক্তির প্রতিনিধিদের সচিবালয় থেকে অপসারণের দাবিতে “মার্চ টু সচিবালয়” কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল