ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
প্রথমবারের মতো লোকসানে কোম্পানি, ডিভিডেন্ডও তলানিতে
শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথমবারের মতো লোকসানে গেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৪০ পয়সা। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য মাত্র ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা কোম্পানিটির তালিকাভুক্তির পর সর্বনিম্ন।
এই খবরে ২৯ মে (বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদরে বড় ধরনের পতন ঘটে এবং কোম্পানিটি দিন শেষে ১ টাকা ৭০ পয়সা বা ৭.৫৬ শতাংশ দাম হারিয়ে পতনের শীর্ষ তালিকায় উঠে আসে। আজ রোববার চাঙ্গা বাজারেও কোম্পানিটির শেয়ারে পতন প্রবণতা অব্যাহত থাকে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক মুনাফার পর হঠাৎ করে লোকসানে যাওয়া এবং ডিভিডেন্ডে বড় রকমের ছাঁটাই বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি করেছে।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ওই বছর কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ১ টাকা ২৪ পয়সা এবং ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ২০২২ ও ২০২৩ সালে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৪ পয়সা এবং উভয় বছরেই ৫ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
তবে ২০২৪ সালে মুনাফা থেকে লোকসানে চলে যাওয়ার কারণে কোম্পানির ডিভিডেন্ড ১ শতাংশে নেমে আসে। এতে কোম্পানিটির আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতা এবং নীতিগত সংকট স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও কোম্পানির আর্থিক প্রতিবেদনে লোকসানের নির্দিষ্ট কারণ তুলে ধরা হয়নি। তবে বীমা দাবির চাপ, বিনিয়োগ থেকে আয় কমে যাওয়া এবং খরচ বৃদ্ধিই লোকসানে যাওয়ার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)