ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
‘শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু’
জুলাই গণআন্দোলন দমনে সংঘটিত নির্বিচার হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আজ থেকে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
রোববার (১ জুন) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত টিম দিনরাত পরিশ্রম করে গণহত্যার বিচারে কাজ এগিয়ে নিচ্ছে।
পোস্টে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিমের বাবার একটি ছবি শেয়ার করে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রথম জীবন দিয়েছেন, ওয়াসিম ছিলেন তাদের অন্যতম। আবু সাঈদ, মুগ্ধ এবং ওয়াসিমের পরিবার-সহ পুরো জাতি বিচারের জন্য অপেক্ষা করছিল। সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আজ।”
তিনি আরও বলেন, নির্বিচার হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হচ্ছে। শুনানিটি বিটিভি-সহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। প্রসিকিউশন টিম যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা পরিচালনা করবে।
উল্লেখ্য, গত জুলাই-আগস্ট মাসে ছাত্র ও জনতার ওপর পরিচালিত সহিংস অভিযানের ঘটনায় আওয়ামী লীগ সরকার, তাদের সহযোগী বাহিনী ও প্রশাসনের একাংশের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে এবং এসব অভিযোগের প্রেক্ষিতেই বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত