ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে রায় আজ
রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ও নির্বাচনী প্রতীক পুনরুদ্ধারে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবেদন সংক্রান্ত আপিলের রায় রোববার (১ জুন) ঘোষণা করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিষয়টি আজকের কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে করা আপিল এবং নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে করা আবেদন নিয়ে চার দিনব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়। ১৪ মে চতুর্থ দিনের শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন আজকের দিন।
জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরার আব্দুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার নাজিম মোমেন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এবং নির্বাচন কমিশনের পক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
রায়ের দিন নির্ধারণের পর সাংবাদিকদের অ্যাডভোকেট শিশির মনির বলেন, “শুনানি শেষে আদালত ১ জুন রায়ের দিন রেখেছেন। আমরা আশাবাদী, রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পাব এবং আমাদের রাজনৈতিক দল হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকও ফিরে পাবো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের