ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, নানা আয়োজনে দেশে উদযাপন
আজ বৃহস্পতিবার (২৯ মে) সারাবিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এ দিনটি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত দেশগুলোর শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন। এ উপলক্ষে বাংলাদেশে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। সকালেই ‘শান্তিরক্ষী দৌড়’ বা ‘র্যালি-২০২৫’ দিয়ে কর্মসূচির সূচনা হয়। এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
পরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেওয়া হয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনা তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাংলাদেশের শান্তিরক্ষীরা গত চার দশকে বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে মোট ৬৩টি জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে। বর্তমানে ১০টি দেশে বাংলাদেশের ৫,৮১৮ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন। এর মধ্যে রয়েছেন ৪৪৪ জন নারী সদস্য। শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৬৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এ বছর আহত দুইজন শান্তিরক্ষীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
দিবসটির তাৎপর্য তুলে ধরতে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলগুলোতে টক-শো ও প্রামাণ্যচিত্র প্রচারিত হচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ ব্যক্তিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)