ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ম্যারাডোনার হ-ত্যা মামলা নিয়ে অনিশ্চয়তা
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে দায়ের হওয়া চিকিৎসায় গাফিলতির মামলার ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
মামলার গুরুত্বপূর্ণ একজন বিচারক, হুলিয়েতা মাকিনটাচ, সম্প্রতি বিচারকার্য থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার সরে দাঁড়ানোর ফলে মামলাটি আগের মতো চলবে নাকি আবার নতুন করে শুরু হবে, সেই সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল।
ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লদিয়া এবং মেয়ে দালমা অভিযোগ করেন, চিকিৎসকদের দায়িত্বে অবহেলার কারণেই এই কিংবদন্তি তারকা প্রাণ হারিয়েছেন। মামলায় ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত আটজনের মধ্যে সাতজন চিকিৎসাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বিতর্কিত পরিকল্পনায় বিচারকের সরে দাঁড়ানো
বিচারক মাকিনটাচের বিচারকাজ থেকে সরে দাঁড়ানোর পেছনে রয়েছে এক বিতর্কিত পরিকল্পনা। জানা গেছে, চলমান বিচারকার্যকে ঘিরে তিনি একটি মিনি সিরিজ নির্মাণের পরিকল্পনা করেছিলেন। বিষয়টি সামনে আসার পরই সমালোচনার ঝড় ওঠে এবং তার বিরুদ্ধে নৈতিকতার প্রশ্নে আইনি অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে তিনি মামলা থেকে নিজেকে সরিয়ে নেন।
চিকিৎসায় অবহেলার প্রমাণ
২০২০ সালের ২৫ নভেম্বর ম্যারাডোনার মৃত্যুর পর করা প্রাথমিক তদন্তে বলা হয়, তার চিকিৎসায় দায়িত্বে থাকা মেডিক্যাল টিমের আচরণ ‘অনুপযুক্ত’ ছিল। চিকিৎসা পদ্ধতিতে ত্রুটি ছিল এবং তা যথাযথ ছিল না বলেও উল্লেখ করা হয়।
মাদকাসক্তি ও নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন ম্যারাডোনা। মৃত্যুর কিছুদিন আগেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। তদন্তে উঠে এসেছে, সঠিক চিকিৎসা দেওয়া হলে হয়তো ম্যারাডোনা আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি