ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অস্ত্র মামলায় ৮ দিনের রিমান্ডে সুব্রত বাইন
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী-এর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির এবং এম এ এস শরীফকে ৬ দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে।
বুধবার (২৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুপুরে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, এবং আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৭ মে ভোরে কুষ্টিয়ার সোনার বাংলা রোড এলাকায় অভিযান চালিয়ে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সকাল ৭টার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় শ্যুটার আরাফাত ও এম এ এস শরীফকে গ্রেপ্তার করা হয়।
অভিযানটি পরিচালনা করে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ইনফ্যান্ট্রি ব্রিগেড। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে।
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানান, এই সন্ত্রাসী চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
উল্লেখ্য, সুব্রত বাইন ও মোল্লা মাসুদ দেশের তালিকাভুক্ত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম এবং কুখ্যাত সেভেন স্টার গ্রুপের প্রধান পরিকল্পনাকারী হিসেবেও পরিচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল