ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মেসি-সুয়ারেজের নতুন ফুটবল ক্লাব ঘোষণা
দীর্ঘদিন বার্সেলোনায় সতীর্থ হিসেবে খেলেছেন, বর্তমানে আবার একসঙ্গে খেলছেন ইন্টার মায়ামিতে। এবার মাঠের বাইরেও জুটি বাঁধলেন লাতিন ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।
ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি এবার তারা যুক্ত হলেন নতুন ভূমিকায়—ফুটবল ক্লাব মালিক হিসেবে। নিজেদের নতুন ক্লাব ডিপার্টিভো এলএসএম–এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এই দুই তারকা।
মঙ্গলবার (২৭ মে) এক ভিডিও বার্তায় ক্লাবটির আত্মপ্রকাশ ঘটান সুয়ারেজ ও মেসি। ক্লাবটি শুরুতে উরুগুয়ের চতুর্থ স্তরের ফুটবল লিগে অংশ নেবে। নামকরণেও রয়েছে একরকম ব্যক্তিগত ছোঁয়া—"এলএসএম" এসেছে মেসি ও সুয়ারেজের নামের আদ্যক্ষর থেকে।
ভিডিও বার্তায় সুয়ারেজ বলেন, আজ আমি উরুগুইয়ান ফুটবলে একটি স্বপ্নের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি। এটি এমন এক জায়গা, যেটিকে আমি ভীষণ ভালোবাসি, যেখানে আমার বেড়ে ওঠা। আমরা এইউএফ (উরুগুয়ান ফুটবল ফেডারেশন)-এর প্রতিযোগিতায় অংশ নিতে চাই।
এরপর তিনি পরিচয় করিয়ে দেন তাঁর ‘জীবনের বন্ধু’ মেসিকে, যিনি তার পাশেই ছিলেন। সুয়ারেজ বলেন, আমাদের কিশোর বয়স থেকেই অনেক অভিজ্ঞতা একসঙ্গে হয়েছে। শীর্ষ পর্যায়ের ফুটবলেও আমরা অনেকটা পথ পেরিয়েছি। আমাদের এই নতুন উদ্যোগ সেই অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
পরবর্তীতে মেসিও জানান, এই প্রজেক্ট নিয়ে তিনি ও তাঁর পরিবার দারুণভাবে অনুপ্রাণিত এবং আশাবাদী। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, “এই স্বপ্ন শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা চাই এটি পরিবার, বন্ধু ও ঘনিষ্ঠজনদের মাঝেও ছড়িয়ে পড়ুক।”
এই ক্লাব গঠনের মধ্য দিয়ে ভবিষ্যতের জন্য তাদের ফুটবল দর্শন ও পরিকল্পনার শুরুটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মাঠের বাইরে নতুন মিশনে কতটা সফল হন এই দুই কিংবদন্তি, এখন সেটিই দেখার অপেক্ষা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)