ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
আপিল বিভাগের রায়ে চাকরি ফিরে পেলেন ৯৮৮ জন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ রায় দেন। আদালত তাঁদের জ্যেষ্ঠতাসহ পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সালাহ উদ্দিন দোলন জানান, চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে ‘অসাধারণ ছুটি’ হিসেবে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মানবিক দিক বিবেচনায় তাদের সুবিধাদি নির্ধারণের দায়িত্বও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালের নভেম্বর থেকে ২০০৪ সালের আগস্ট পর্যন্ত এসব কর্মকর্তা-কর্মচারীকে এমএলএসএস থেকে শুরু করে ডেপুটি রেজিস্ট্রার পর্যায়ের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর ২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে উচ্চ আদালতের রায় অনুসরণ করে তাঁদের চাকরি বাতিল করা হয়।
২০১৬ সালের ১৯ মে আপিল বিভাগ এই বিষয়ে একটি রায় দেয়। সেই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যার অনুমতি মেলে ২০২৩ সালের ১ ডিসেম্বর। পরবর্তীতে এই আপিলের শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো।
চাকরিচ্যুতদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী খায়ের এজাজ মাসউদ, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন সালাহ উদ্দিন দোলন, মো. আসাদুজ্জামান ও রুহুল কুদ্দুস কাজল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস