ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
অস্ত্র দেখে ফেলায় সাম্যকে হ-ত্যা করে মাদকচক্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে মাদক চক্রের সদস্যদের অস্ত্র দেখে ফেলায় হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী লিখিত বক্তব্যে জানান, সাম্য হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া দুই আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে এবং দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে বক্তব্যে হত্যার পেছনের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
হত্যার মূল উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারে জড়িত একদল ব্যক্তি টেজার গানসহ ঘোরাফেরা করছিল। এ সময় সাম্য সেটি দেখতে পেয়ে প্রতিবাদ করেন এবং ধস্তাধস্তিতে জড়ান। পরে তাকে হত্যা করে ওই মাদকচক্রের সদস্যরা।
তবে সাম্য হত্যা মামলার আসামিদের জবানবন্দির সাথে পুলিশের বক্তব্যের মিল নেই বলে দাবি করেছেন সাম্যর বড় ভাই আমিরুল ইসলাম সাগর।
এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি সোমবার তাদের প্রতিবেদন জমা দিলেও কমিটির সদস্য ও প্রক্টর এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
পুলিশ জানিয়েছে, সাম্য হত্যা মামলায় আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন: রাব্বি, মেহেদী, পাপেল, রিপন, সোহগাগ, রবিন, হৃদয় ও সুজন সরকার। এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)