ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি তৈরির বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি তৈরির বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনসহ ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
আজ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য আয়োজিত ১৬-দিনব্যাপী ‘গবেষণা পদ্ধতি ( Workshop on Research Methodology )’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।
আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল আলম অনুষ্ঠান সঞ্চালন করেন। অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামান স্বাগত বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক স্বনামধন্য গবেষক ও শিক্ষক রয়েছেন। ব্যক্তি পর্যায়ে তাঁরা অনেক ভালো গবেষণা করছেন। এসব গবেষণাকর্মকে স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং গবেষকদের উৎসাহিত করার লক্ষ্যে আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করছি। এসব উদ্যোগ বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা চান।
১৬-দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন অনুষদের প্রায় ৩শ’ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ খ্যাতিমান গবেষকবৃন্দ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)