ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
জামায়াত নেতা এটিএম আজহারকে খালাস
মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল তা বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এ রায় ঘোষণা করেছেন।
মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন।
এর আগে, গত ৬ মে মামলাটির আপিলের প্রথম দিনের শুনানি হয় এবং দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয় ৮ মে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই দিন রায়ের জন্য ২৭ মে দিন ধার্য করেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, তারা যে ১৪টি যুক্তিতর্ক উপস্থাপন করেছেন সেগুলোর ভিত্তিতেই আদালত খালাসের রায় দিয়েছেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতন, লুটপাটসহ ছয়টি মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল আজহারের বিরুদ্ধে।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ২, ৩ ও ৪ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড, ৫ নম্বর অভিযোগে ২৫ বছরের কারাদণ্ড এবং ৬ নম্বর অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেন।
পরে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন (সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে)। তবে ৫ নম্বর অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ২০২০ সালের ১৫ মার্চ।
ওই রায়ের পুনর্বিবেচনার জন্য ২০২০ সালের ১৯ জুলাই তিনি ২৩ পৃষ্ঠার একটি আবেদন করেন যেখানে ১৪টি যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ তাকে পুনরায় আপিল করার অনুমতি দেয়। পরবর্তী শুনানির পর আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু