ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কোনো দ্বিমত নেই’
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর দ্বিমত নেই। একই সঙ্গে দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ গঠনের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল নীতিগতভাবে একমত হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (২৬ মে) জাতীয় সংসদ ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ গঠনের প্রস্তাব, জুলাই অভ্যুত্থান ও ভোট জালিয়াতিতে অভিযুক্তদের বিচার এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে অধিকাংশ দল নীতিগতভাবে একমত।’
আলী রীয়াজ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দৃঢ় ঐকমত্য রয়েছে। সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে ‘সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও গণতন্ত্র’ যুক্ত করার পক্ষে বেশিরভাগ দল। তবে ‘বহুত্ববাদ’ অন্তর্ভুক্ত করার বিষয়ে দ্বিমত রয়েছে।’
দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ গঠনের প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল নীতিগতভাবে একমত হয়েছে। কিছু দল এককক্ষীয় ব্যবস্থার পক্ষেও মত দিয়েছে। তবে উভয় মতের দলগুলোই সংসদের ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেওয়ার পক্ষে।
নারীদের জন্য ১০০ আসন সংরক্ষণের প্রস্তাবে দলগুলোর মধ্যে আংশিক ঐকমত্য রয়েছে। তবে সংরক্ষণের পদ্ধতি নিয়ে মতানৈক্য রয়েছে।
সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা নির্ধারণে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত। তবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং সংসদে দলীয় শৃঙ্খলার ক্ষেত্র নিয়ে ভিন্নমত রয়েছে। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধনের মতো বিষয়ে দলীয় অনুশাসন প্রযোজ্য হবে এ বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল