ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সোমবার (২৬ মে) দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।
আদালতের নির্দেশে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় ২২৭ জনকে হত্যার লাইসেন্স পাওয়ার দাবি করা হয় যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ফরেনসিক বিশ্লেষণে শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণিত হয়েছে।
এই মন্তব্যের ভিত্তিতে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে হস্তক্ষেপ ও হুমকির অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। ফলে ট্রাইব্যুনাল তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়।
গত ২৫ মে ট্রাইব্যুনাল এ নির্দেশ জারি করে। এর আগে ৩০ এপ্রিল বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, অডিও বার্তায় শেখ হাসিনার কণ্ঠ শনাক্ত হওয়ার পরই প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত