ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) স্থগিত হওয়া ৪৬তম বিসিএসের লিখিত (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে। আগামী ২৪ জুলাই থেকে এ পরীক্ষা শুরু হবে।
আজ রবিবার (২৫ মে) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- ‘ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যেকোনো সংশোধনের প্রয়োজন হলে- তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে।’
এর আগে ২৮ এপ্রিল সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সেই সময়সূচি স্থগিত করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?