ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আনাস হ-ত্যা: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু
ডুয়া ডেস্ক: রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন আনাস।
আজ রোববার (২৫ মে) ট্রাইব্যুনালে মামলার বিচারিক প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হবে। এর আগে গত ২০ এপ্রিল তদন্ত সংস্থা ৮ জনকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরি করে। আজ সেটি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।
আসামিদের মধ্যে রয়েছেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম ও মো. আখতারুল ইসলাম, সহকারী কমিশনার মো. ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। তাদের মধ্যে কয়েকজন এখনও পলাতক।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে বহু মানুষ হতাহত হন। ওই অভিযানে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা সরাসরি অংশ নেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত হাবিবুর রহমানসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাদের অধীনস্থ সদস্যদের গুলি চালাতে নির্দেশ দেন। তাদের নির্দেশেই প্রাণঘাতী হামলা চালানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, আন্দোলন দমন করতে ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্র, এপিসি গাড়ি, হেলিকপ্টার, ড্রোন ও বিপুল পরিমাণ বুলেট। এই অভিযানে নিহত হন শাহরিয়ার খান আনাস ছাড়াও শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের