ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ৪৮ কোটি টাকা সহায়তা
ডুয়া ডেস্ক: গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। গত ২ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত ২ হাজার ২২৮ জনকে ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এরমধ্যে ৬৪৮টি শহীদ পরিবারকে ৩২ কোটি ৪০ লাখ এবং ১ হাজার ৫৮০ জন ও আহতকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা প্রদান করা হয়। গত ১০ সেপ্টেম্বর ছাত্র-জনতার অভ্যুত্থানকালে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ পাশে থাকার অঙ্গীকার নিয়ে গঠিত হয় 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ফাউন্ডেশনের সভাপতি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম সাধারণ সম্পাদক এবং গণঅভ্যুত্থানে নিহত মীর মাহবুবুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)