ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
“চিড়িয়াখানায় মানবিক আচরণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জরুরি”
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের জাতীয় চিড়িয়াখানার প্রাথমিক লক্ষ্য শুধুমাত্র রাজস্ব বা বিনোদন নয়, এটি দেশের বিশেষ পরিচয়ের প্রতীক হিসেবেও প্রতিষ্ঠা পেতে পারে। তিনি উল্লেখ করেছেন, চিড়িয়াখানায় প্রাণীগুলোর প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জরুরি।
‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বর্তমান অবস্থা ও উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের হলরুমে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
ফরিদা আখতার জানান, চিড়িয়াখানার সংকট সমাধান কোনো একক ব্যক্তির একক প্রচেষ্টায় সম্ভব নয়। এজন্য অধিদপ্তর, চিড়িয়াখানার কর্মকর্তা, গবেষকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “প্রয়োজনে প্রতি মাসে একটি কমিটি বসবে, যেখানে সব শ্রেণির অভিজ্ঞ ব্যক্তিরা চিড়িয়াখানার উন্নয়নের দিকনির্দেশনা নির্ধারণ করবেন।”
উপদেষ্টা আরও বলেন, চিড়িয়াখানার প্রাণী সংরক্ষণ পরিকল্পনা কেবল চিড়িয়াখানার মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক নয়। কিছু প্রাণীকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে স্থানান্তরের সম্ভাবনা বিবেচনা করতে হবে। এছাড়া, যেসব প্রাণীর স্বাভাবিক মৃত্যুর সময় কাছাকাছি, তাদের চিড়িয়াখানায় রাখা হবে কি না বা অন্য কোথাও স্থানান্তর করা হবে কি না, তাও আলোচনার বিষয় হবে।
ফরিদা আখতার জানান, গবেষণার জন্য কোনো প্রাণী চিড়িয়াখানার বাইরে পাঠানো হবে না। গবেষণাকারীদের চিড়িয়াখানার পরিবেশের মধ্যেই গবেষণা করতে হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, যিনি বলেন, “প্রাণী রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো পর্যাপ্ত জনবল। আজকের কর্মশালা থেকে আসা প্রস্তাবগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।”
স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। আলোচনা করেন চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডা. এ বি এম শহীদ উল্লাহ, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মো. জাহাঙ্গীর আলম এবং ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদুর রহমান প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিংসে যৌথভাবে শীর্ষে ঢাবি