ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনের সময় চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনায় সোমবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিস্তারিত আলোচনার পর ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা পরিষদ কমিশন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানায়, যারা দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।
বৈঠকে উল্লেখ করা হয়, জুলাই সনদের কয়েকটি সংস্কারধারায় এখনও মতবিরোধ রয়ে গেছে। বিশেষ করে গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানে পার্থক্য রয়েছে। এসব বিষয়ে দ্রুত এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হয়, তারা যেন নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ প্রস্তাব দেন যাতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে কোনো উত্তেজনা বা সংঘাতের সুযোগ না দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় শেষ পর্যন্ত নিশ্চিত করা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর