ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবির ব্যবসায় ইউনিটের পুনঃভর্তির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম) পুনঃভর্তি পরীক্ষার ফল আগামী সোমবার এর মধ্যে প্রকাশিত হবে।
আজ শনিবার (২৪ মে) বিকেলে ডুয়া নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম।
তিনি বলেন, ফলাফল নিয়ে আমরা কাজ করছি। ফলাফল অনলাইনে প্রকাশ হবে। আমরা শেষ মূহুর্তের প্রস্তুতি নিচ্ছি।
ঈদের আগেই তো আমাদের সাবজেক্ট চয়েজের কাজটা করতে হবে। সে অনুযায়ী আগামী সোমবারের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরীক্ষায় এমসিকিউ অংশে ১২টি প্রশ্নে সেট গরমিল ধরা পড়ে। এই গরমিলের সমাধান দিতে না পারায় ২০ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশের উদ্যোগের বিরুদ্ধে কিছু ভর্তিচ্ছু আদালতে রিট করেন। এরপর হাইকোর্ট পরীক্ষার ফল প্রকাশে দুই মাসের জন্য স্থগিতাদেশ দেন। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি ২৩ মার্চ এক বিশেষ সভায় এমসিকিউ অংশের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আদালতের অনুমতি চেয়ে আবেদন করে। এর পরেই গত ১৭ মে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় কেবল উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরাই অংশ নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)