ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জুলাইযোদ্ধার ম'রদেহ দেশে পৌঁছবে সন্ধ্যায়
ডুয়া ডেস্ক: জুলাই আন্দোলনে আহত ২৩ বছর বয়সী কোরআনের হাফেজ মোহাম্মদ হাসান বৃহস্পতিবার (২২ মে) রাতে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ (শনিবার) সন্ধ্যায় তার মরদেহ দেশে এসে পৌঁছাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, শহীদ হাফেজ হাসানের মরদেহ আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা।
মরহুম হাসানের মরদেহ গ্রহণ করবেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম ও মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী। এ সময় মরহুমের পরিবারের সদস্য এবং লক্ষ্মীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
হাসানের মায়ের ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হবে নোয়াখালীর সুবর্ণচরে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নোয়াখালী জেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট চট্টগ্রামের টাইগারপাস এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের সময় গুরুতর আহত হন হাফেজ হাসান। তাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে, পরে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়। প্রথমে বামরুনগ্রাদ হাসপাতাল ও পরে পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?