ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠকের পর যা বললেন রিজওয়ানা
ডুয়া ডেস্ক: গত দুদিন ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে শনিবার অনুষ্ঠিত একনেক বৈঠকের পর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
দুপুর ২টার দিকে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বেলা ১২টা ২০ মিনিটে শুরু হওয়া উপদেষ্টা পরিষদের অনির্ধারিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মোট ১৯ জন উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষ হয় বেলা ২টা ১১ মিনিটে। এরপর একে একে উপদেষ্টারা সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
রিজওয়ানা হাসান বলেন, আমরা সংস্কার নিয়ে কথা বলেছি। কে কোন কথা কোথায় বলব সেসব আলোচনা হয়েছে।
উপদেষ্টা আলী ইমান মজুমদার বলেন, আমি কিছু বলতে পারছি না। উপদেষ্টা তৌহিদ হোসেন ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে বৈঠক সস্পর্কে জানতে চাইলে কোনো জবাব দেননি।
সভাসূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। একনেক বৈঠক শেষে একে একে মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিবসহ সব সরকারি কর্মকর্তাকে এনইসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে। চলমান রাজনৈতিক অস্থিরতায় উপদেষ্টা পরিষদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।
এদিকে শনিবার বিকালে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
উল্লেখ্য, অধ্যাপক ইউনূস যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের এক অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের চিন্তার কথা তুলে ধরেন। বৈঠকে তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জানা গেছে, তিনি সড়ক অবরোধ, সংস্কার নিয়ে দলগুলোর মতভেদের অভাব, রাষ্ট্রীয় কাজে বিভিন্ন পক্ষের অসহযোগিতার মতো বিষয়গুলো উল্লেখ করে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা