ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচিতে ঢাবি বাগছাস
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) ঢাবি শাখার নেতাকর্মীরা।
শনিবার (২৪ মে) দুপুর দেড়টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মহির আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি, যুগ্ম সদস্য সচিব তানজিনা তানিম হাফসা প্রমুখ। অবস্থান কর্মসূচিতে বাগছাস নেতাকর্মীরা ‘ডাকসু আমার অধিকার, রুখে দেয় সাধ্য কার’, ‘উই ওয়ান্ট ডাকসু, জাস্টিস ফর সাম্য’, ‘গোলামী না ডাকসু, ডাকসু ডাকসু’, ‘ডাকসুর তফসিল, দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
এদিকে আজ শনিবার দুপুর দুইটায় ডাকসু নির্বাচন ইস্যুতে জরুরি সভায় বসার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এই আলোচনার পরেই ডাকসু নিয়ে ঢাবি প্রশাসনের অবস্থান জানা যাবে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)