ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘দেশে এক-এগারোর আভাস’
ডুয়া ডেস্ক: বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিক সময় অতিক্রম করছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, দেশের রাজনীতিতে এক-এগারোর পুনরাবৃত্তির ইঙ্গিত স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
শনিবার (২৪ মে) দুপুরে দলীয় কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আখতার হোসেন বলেন, “জনগণ যে প্রত্যাশা নিয়ে গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল সেই প্রত্যাশাগুলো পূরণ না হওয়ার লক্ষণ স্পষ্ট। নির্বাচন, বিচার এবং সংস্কারসহ নানা বিষয়ে এখন চরম অনিশ্চয়তা বিরাজ করছে।”
করিডোর ইস্যুতে সরকারের দ্বৈত অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, “সরকার শুরুতে ভিন্ন বার্তা দিলেও পরে বলেছে এটি শুধুই ত্রাণের জন্য। তবে আমাদের দাবি এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নেওয়া উচিত।”
একই সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, “তারা যদি রাজনৈতিকভাবে সক্রিয় হতে চায় বা নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তা সরকারের ভেতর থেকে করা সম্ভব নয়। তখন তাদের সরকার থেকে বেরিয়ে এসে নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে।”
নাহিদ ইসলাম জানান, ওই দুই ছাত্র উপদেষ্টা গণ-অভ্যুত্থানের পর প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দেন এবং সে সময় তিনিও তাঁদের সঙ্গে ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬