ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মিয়ানমারে প্রত্যাবর্তনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ
ডুয়া ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারে নিরাপদ প্রত্যাবর্তনের দাবিতে এক শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) দুপুরে নৌকার মাঠ মসজিদ প্রাঙ্গণে রোহিঙ্গা সংগঠন রো-এফডিএমএন-আরসির আয়োজনে এই সমাবেশে শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে নেতৃত্ব দেন রোহিঙ্গা সংগঠন রো-এফডিএমএন-আরসির মো. সৈয়দুল্লাহ, মাস্টার কামাল এবং মাস্টার ফোরকানসহ কয়েকজন রোহিঙ্গা নেতা।
বক্তারা বলেন, আমরা ২০১৭ সালের ভয়াবহ নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছি। এখন আমরা আমাদের মাতৃভূমিতে নিরাপদ ও সম্মানের সাথে ফিরে যেতে চাই। রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি, মৌলিক অধিকার ফিরে পাওয়া এবং নিপীড়নকারীদের বিচার নিশ্চিত করা ছাড়া টেকসই প্রত্যাবাসন সম্ভব নয়।
বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারা আহ্বান জানান যেন মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়। তারা বিশেষভাবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করেন এই সংকটের স্থায়ী সমাধানের জন্য।
এদিকে সমাবেশ সম্পর্কে জানতে চাইলে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমীন বলেন, ‘সিআইসির অনুমতি নিয়েই এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কর্মকাণ্ডে আমরা অনুমতি দেই না। আজকের সমাবেশ শান্তিপূর্ণভাবে হয়েছে এবং রোহিঙ্গারা স্বদেশে ফেরার ব্যাপারে ঐক্যবদ্ধভাবে তাদের ইচ্ছা প্রকাশ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?