ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জাতীয় সরকারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি প্রতিনিধি: জাতীয় সরকার গঠনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ‘জুলাই মঞ্চ’। শুক্রবার (২৩ মে) রাত ৮টার দিকে মশাল হাতে কয়েকশ মানুষ এই মিছিলে অংশ নেয়।
বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলো প্রদক্ষিণ করে। পুরো মিছিলজুড়ে ছিল নানা ধরনের স্লোগান—যেখানে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করে একটি জাতীয় সরকার গঠনের দাবি উঠে আসে।
এছাড়া আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির সহযোগীদের বিচারের দাবিও জানানো হয় মিছিল থেকে। একই সঙ্গে ১৪ দলীয় জোটের রাজনৈতিক নিবন্ধন বাতিল করার আহ্বান জানানো হয় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে।
জুলাই মঞ্চের নেতারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো নিরপেক্ষ ও জাতীয় ঐকমতের ভিত্তিতে একটি অন্তর্বর্তী জাতীয় সরকার গঠন। এজন্য তারা ছাত্রসমাজসহ দেশের সচেতন জনগণকে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মী ও নাগরিক সমাজের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)