ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অবশেষে খুলল জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, ক্লাস শুরু যেদিন
ডুয়া ডেস্ক: টানা ছয় দিনের ছুটির পর আবারও খুলেছে গাজীপুরের চান্দনা চৌরাস্তার জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি)। শুক্রবার, ২৩ মে থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী সোমবার ২৬ মে থেকে যথারীতি ক্লাস চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোস্তফা কামাল।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। “আমরা দ্রুত স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ইতোমধ্যে দায়িত্ব পালনে নিয়োজিত হয়েছেন” বলেন ড. কামাল।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তারা যেন নির্ভার মনে ক্লাসে ফিরে আসে এবং নিয়মিত পড়ালেখায় মনোযোগ দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “এখন থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতি ও শৃঙ্খলার সাথে পরিচালিত হবে।”
উল্লেখ্য, গত ১৫ মে বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী জিইউবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় যা ১৬ মে থেকে কার্যকর হয়। তবে তখন বন্ধের কারণ বিস্তারিত জানানো হয়নি। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। এই সিদ্ধান্তের অফিস আদেশ ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে সবার সম্মিলিত প্রচেষ্টায় জিইউবি আবারও একটি শিক্ষাবান্ধব পরিবেশে ফিরতে সক্ষম হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল