ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ই-রানে হা-মলা চালালে ইস-রায়েলকে চরম মূল্য দিতে হবে
ডুয়া ডেস্ক: ইসরায়েলের যেকোনো আগ্রাসনের জবাবে ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বৃহস্পতিবার (২২ মে) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করে আইআরজিসি। এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েল ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। এর জবাবে কড়া প্রতিক্রিয়া জানাল ইরান।
আইআরজিসি মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, যদি বিভ্রান্তিকর ইহুদিবাদী সরকার কোনো বোকামিপূর্ণ পদক্ষেপ নেয়, তাহলে তারা তাদের সীমিত ভূখণ্ডের মধ্যেই ভয়াবহ ও চূড়ান্ত জবাব পাবে।
তিনি জানান, ইরানের সামরিক সক্ষমতা এখন অতীতের চেয়ে বহুগুণে উন্নত হয়েছে। “বিগত বছরের তুলনায় আমরা এখন আরও শক্তিশালী। আমাদের সামরিক অগ্রগতি বিস্ময়কর,”— বলেন তিনি।
নায়েনি আরও বলেন, “ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত এই অঞ্চল ও বিশ্বে স্থিতিশীলতা আসবে না।”
অন্যদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর-জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, ইরানি বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। দেশের প্রতিরক্ষা বাহিনী যেকোনো হুমকির বিরুদ্ধে উপযুক্ত ও অনুপাতে জবাব দিতে সক্ষম।
এই হুঁশিয়ারির মধ্য দিয়ে ইসরায়েলকে সরাসরি বার্তা দিলো তেহরান। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ