ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সাইবার নিরাপত্তা আইন বাতিল
ডুয়া ডেস্ক: বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সরকার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ জারি করেছে। বুধবার (২১ মে) রাতে আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটির গেজেট প্রকাশ করা হয়। নতুন এই অধ্যাদেশে সাইবার নিরাপত্তা আইনের মোট ৯টি ধারা বাতিল করা হয়েছে।
সরকারের উপদেষ্টা পরিষদ গত ২৪ ডিসেম্বর অধ্যাদেশের খসড়াকে নীতিগত অনুমোদন দেয় এবং পরবর্তীতে সেটি পরিমার্জন করে ২০২৪ সালের ৬ মে চূড়ান্ত অনুমোদন দেয়।
অধ্যাদেশ অনুযায়ী, ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩১ ও ৩৪ ধারা বাতিল হয়েছে। এই ধারাগুলোর আওতায় চলমান মামলা, তদন্ত ও বিচার কার্যক্রম বাতিল বলে গণ্য হবে এবং এসব বিষয়ে নতুন করে কোনো পদক্ষেপও নেওয়া যাবে না। পাশাপাশি আগে দেওয়া সাজা ও জরিমানাও বাতিল করা হবে।
বাতিল হওয়া ধারাগুলোর মধ্যে ছিল— মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয় প্রতীক ও চেতনার বিরুদ্ধে বিদ্বেষ ও কুৎসা প্রচারে শাস্তি; ছদ্মবেশ গ্রহণ, মিথ্যা তথ্য প্রচার, অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ, মানহানিকর প্রচারসহ আরও কিছু বিতর্কিত বিধান।
নতুন অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। নারী ও শিশুদের প্রতি অনলাইনে সহিংসতা বা যৌন হয়রানি করলে সেটিও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সাইবার অপরাধ করলেও সেটি অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে অধ্যাদেশে উল্লেখ রয়েছে। অনলাইনে জুয়া সংক্রান্ত যেকোনো পোর্টাল, অ্যাপ, বা বিজ্ঞাপনে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত থাকলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা এক কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।
এছাড়া, মতপ্রকাশ সংশ্লিষ্ট মামলাগুলোকে জামিনযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ ছড়ানোর মতো অপরাধগুলোও সংশোধিত রূপে অধ্যাদেশে অন্তর্ভুক্ত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী