ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঈদের আগে ডাকসু তফসিল ঘোষণার আহ্বান
ডুয়া ডেস্ক: আগামী দুই-এক দিনের মধ্যে কমিশন গঠন করে ঈদের ছুটির আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে শিক্ষার্থীদের একটি অংশ।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ দাবি জানান তারা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে মুখপাত্র মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, মে মাসের প্রথমার্ধে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ও খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা বাস্তবায়ন করেনি। গণঅভ্যুত্থানের ৯ মাস পেরিয়ে গেলেও ডাকসু নির্বাচনের কোনো কার্যক্রম শুরু হয়নি।
তারা আরও জানান, নিরাপত্তার অজুহাতে ডাকসু নির্বাচন বিলম্বিত করা অগ্রহণযোগ্য। শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা স্বাভাবিক ভাবে চললেও প্রশাসন নির্বাচন নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। তাদের মতে, ক্যাম্পাসের ছোট ছোট সমস্যাগুলো ডাকসু নির্বাচন হলে অনেকটাই কমে যাবে।
শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)