ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঈদুল আজহা কবে, জানা যাবে যেদিন
ডুয়া ডেস্ক: হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করবে কবে পালিত হবে ঈদুল আজহা। এ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে আগামী ২৮ মে, বুধবার।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সূত্র জানায়, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ফিল্ড সুপারভাইজারদের নিজ নিজ উপজেলায় চাঁদ দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা ও জাতীয় চাঁদ দেখা কমিটিকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
চাঁদের খবর তাৎক্ষণিকভাবে ইসলামিক ফাউন্ডেশনের নিম্নোক্ত ফোন নম্বর বা ইমেইলে জানানোর অনুরোধ জানানো হয়েছে:
ফোন: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০
মোবাইল: ০১৭৩২৭৭১৭৬২, ০১৭১৬৮৮৪৮৬৯, ০১৮১৬৭৬৮৪৯৬
ই-মেইল: [email protected]
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট