ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কক্সবাজার মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে তোলপাড়; যা জানা গেল
ডুয়া ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন সেনাদের ছবি ছড়িয়ে পড়া ও সমালোচনার পর ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজার সমুদ্রসৈকতে তাদের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর সদস্যরা।
গত রোববার (১৮ মে) শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হয় আজ বুধবার (২১ মে) সৈকতের হিমছড়ি প্যারাসেইলিং পয়েন্ট এলাকায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, "ইউএস অ্যাম্বাসির সহযোগিতায় চট্টগ্রাম বিভাগের ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে একটা সিরিজ কোর্স চলছে।"
এর আগে ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ‘হাই অ্যাঙ্গেল রেসকিউ ট্রেনিং’। আগামী ৮ জুন থেকে ১২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এমএফআর ট্রেন দ্য ট্রেইনার’ কোর্স।
ফায়ার সার্ভিস সদর দপ্তর প্রশিক্ষণ সম্পর্কে আরও জানায়, "কক্সবাজারে ‘সুইফট ওয়াটার রেসকিউ ট্রেনিং’ কোর্স সম্পন্ন করেছেন ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা কর্মচারী। কোর্সটি ১৮ মে শুরু হয়ে ২১ মে ২০২৫ শেষ হয়।"
জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা বা প্লাবনে আটকে পড়া মানুষদের উদ্ধার কৌশল শেখাতে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ। কোর্সটির আয়োজন করে ইউএস অ্যাম্বাসি। কক্সবাজারের ইনানি সৈকতসহ বিভিন্ন স্থানে ও সুইমিং পুলে পরিচালিত হয় প্রশিক্ষণের কার্যক্রম।
২০২১ সাল থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রায় ২৮০ সদস্যকে ‘মেডিক্যাল ফার্স্ট রেসপন্ডার’ ও ‘হাই অ্যাংগেল রেসকিউ’সহ বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
সম্প্রতি সমুদ্রসৈকতে মার্কিন সেনা ও বিমানবাহিনীর সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অনেকেই সেনা সদস্যদের উপস্থিতি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত