ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
লালমনিরহাটে ৩ কোটি টাকার মা-দ-ক ধ্বংস
ডুয়া ডেস্ক: লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক উদ্ধার করা প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।
মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে বুধবার (২১ মে) বিকেলে লালমনিরহাট ১৫ বিজিবির উদ্যোগে বিজিবি প্রশিক্ষণ মাঠে এই ধ্বংসকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই উদ্ধারকৃত মাদকদ্রব্য দিয়ে ‘মাদককে না বলুন’ স্লোগানটি সাজিয়ে প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। এরপর ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ মাদক হাতুড়ি ও রোলারের মাধ্যমে ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এই লক্ষ্য অর্জনে সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নেল সাব্বির আহমেদ, সেক্টর কমান্ডারসহ বিজিবির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। সভাপতিত্ব করেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বিজিবির এই উদ্যোগকে শিক্ষার্থী ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান জোরালো করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি