ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
আইভীর জামিন আবেদন নামঞ্জুর
ডুয়া ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দায়েরকৃত দুটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।
অন্যদিকে, আইভীর বিরুদ্ধে আরেক মামলায় রিমান্ড শুনানির জন্য আগামী ২৫ মে তারিখ নির্ধারণ করেছেন আদালত। পাশাপাশি জেলা ও দায়রা জজ আদালতে আইভীর পক্ষ থেকে ফৌজদারি বিবিধ আবেদনের মাধ্যমে জামিনের আরেকটি আবেদন দাখিল করা হয়, যার শুনানির দিন ঠিক করা হয়েছে ২৭ মে।
বুধবার (২১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাউয়ুম খান। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন করেছিলেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। আরেকটি মামলায় পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত পরবর্তী তারিখে শুনানির দিন ধার্য করেন।
আদালতে সাবেক মেয়র আইভীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, অ্যাডভোকেট জাহিদুল হক দিপু, অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, অ্যাডভোকেট শাহীন মাহমুদসহ অনেকে।
আইনজীবী আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, সাবেক মেয়র আইভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির (ফৌজদারি বিবিধ মোকদ্দমা) আবেদন করলে আগামী ২৭ মে তারিখ নির্ধারণ করেন আদালত। একটি মামলায় আগামী ২৫ মে ভার্চুয়ালি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। দুটি মামলায় জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করেন।
অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় মেট্রোপলিটন আদালত জামিন দিতে পারলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন দেওয়ার এখতিয়ার রাখে। আমরা আদালতের কাছে জামিন আবেদন জানালেও আদালত জামিন নামঞ্জুর করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার