ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন
ডুয়া নিউজ: বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)–এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা বুধববার (২১ মে) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়। অনুমোদিত ডিভিডেন্ডের মধ্যে রয়েছে ১৭.৫ শতাংশ ক্যাশ ও ১৭.৫ শতাংশ স্টক।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী চৌধুরী। এছাড়া সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে আনিস আহমেদ, সেলিনা আলী, গাজী মোঃ শাখাওয়াত হোসেন, কে. জে. এস. বানু, জারা নামরীন, রুসলান নাসির, মাহারীন নাসির, ব্যারিস্টার কে. এম. তানজীব-উল আলম এবং খন্দকার আতিক-ই-রাব্বানী এফসিএ অংশ নেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, কোম্পানি সেক্রেটারি মোঃ আবদুল্লাহ আল মামুন এফসিএসসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারধারীরা ভার্চুয়াল মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সভায় উত্থাপিত সকল প্রস্তাব অনুমোদিত হয়।
শেয়ারধারীরা ব্যাংকের ২০২৪ সালের আর্থিক অগ্রগতি, প্রথাগত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং চালুর সিদ্ধান্ত এবং বৈশ্বিক ও স্থানীয় চ্যালেঞ্জের মধ্যে ঘোষিত ডিভিডেন্ডকে সাধুবাদ জানান। তারা ব্যাংকের কৌশলগত অগ্রযাত্রা ও পরিচালনা পর্ষদের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?