ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
থার্টি-ফার্স্ট নাইটে মেট্রোরেল এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ ডিএমটিসিএলের
ডুয়া ডেস্ক: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের এমআরটি-৬ এর রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় থার্টি-ফার্স্ট নাইট ও ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষ্যে ফানুস বা অনুরূপ কোনো বস্তু না ওড়ানোর অনুরোধ করেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়ার সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমআরটি-৬ এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল অব্যাহত আছে। প্রতিদিন প্রায় সাড়ে তিন লাখ যাত্রী এই রুটে মেট্রোরেলের সেবা গ্রহণ করছেন। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন মেট্রো ট্রেন চলাচল করে।
‘থার্টি-ফার্স্ট নাইট ও ইংরেজি নতুন বছর ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানো হলে ওই বস্তু অথবা এর অবশিষ্টাংশ উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটাসহ মূল্যবান প্রাণ ও সম্পদহানির আশঙ্কা রয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ প্রেক্ষাপটে এমআরটি-৬ এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় থার্টি-ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ফানুস বা অনুরূপ কোনো বস্তু না ওড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানোর ফলে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক