ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ইতালির ৪০ বছরের শিরোপা খরা কাটালেন জেসমিন
ডুয়া নিউজ: ইতালিয়ান ওপেনে নারীদের এককে শিরোপা জিতে ৪০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন জেসমিন পাওলিনি। রোমের ফোরো ইতালিকোতে অনুষ্ঠিত ফাইনালে যুক্তরাষ্ট্রের কোকো গাউফকে সরাসরি সেটে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন এই ইতালিয়ান টেনিস তারকা।
২৯ বছর বয়সী পাওলিনি ১৯৮৫ সালে রাফায়েলা রেজ্জির পর প্রথম ইতালিয়ান নারী হিসেবে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন। টুর্নামেন্ট শুরুর পর থেকে (১৯৩০) এ পর্যন্ত এটি চতুর্থবার, যখন কোনো ইতালিয়ান নারী এই শিরোপা জিতলেন।
শিরোপা জয়ের পর আবেগে ভেসে যান জেসমিন পাওলিনি। ট্রফি হাতে নিয়ে বলেন, “এটা যেন স্বপ্ন! বাস্তবে আমার হাতে এই ট্রফি আছে, বিশ্বাসই হচ্ছে না। আমি অভিভূত।” তিনি আরও বলেন, “ছোটবেলায় এখানে দর্শক হয়ে এসেছিলাম, আজ নিজেই ট্রফি হাতে দাঁড়িয়ে—এটা স্বপ্নের চেয়েও বেশি কিছু।”
ঘরের মাঠে জেসমিন পেয়েছেন দর্শকদের উচ্ছ্বসিত সমর্থন। ম্যাচটি দেখতে উপস্থিত ছিলেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লাও।
ম্যাচটি জিততে জেসমিন সময় নেন মাত্র ১ ঘণ্টা ২৯ মিনিট। সাম্প্রতিক সময়ে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে ফাইনাল খেলে আলোচনায় আসা এই ইতালিয়ান এবার ঘরের মাঠে শিরোপা জিতে নিজের সাফল্যের মুকুটে যোগ করলেন আরও একটি উজ্জ্বল পালক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে