ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবি'র আন্তঃহল জুডো চ্যাম্পিয়ন হলেন যারা
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় ৯ম আন্তঃহল জুডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে হাজী মুহম্মদ মুহসীন হল চ্যাম্পিয়ন এবং সূর্যসেন হল রানার্সআপ হয়েছে। একই প্রতিযোগিতায় ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল রানার্সআপ হয়।
মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. উপমা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন এবং ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় হাজী মুহম্মদ মুহসীন হল ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি তাম্র্র জিতে মোট ১৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। সূর্যসেন হল ১টি স্বর্ণ ও ২টি তাম্র জিতে ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়।
এছাড়া ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি তাম্র্র জিতে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ১টি স্বর্ণ ও ১টি তাম্র জিতে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)