ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আসিফ মাহমুদ
‘ভারতের নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে বাংলাদেশের আত্মনির্ভরশীলতার সুযোগ’
ডুয়া ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। তবে ভারতের দেওয়া নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত 'যুব সমাবেশ ২০২৫'-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।”
সমবায় উপদেষ্টা বলেন, “আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এই নিষেধাজ্ঞায় আমাদের থেকে বেশি ভারতেরই ক্ষতি হবে। কারণ ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। তবে অবশ্যই যেহেতু এটা একটা হঠাৎ সিদ্ধান্ত এসেছে, সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এবং সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর