ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
নতুন ভিসি পেল ৩ বিশ্ববিদ্যালয়
ডুয়া ডেস্ক: সরকার বেসরকারি তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে। ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আশা ইউনিভার্সিটিতে নতুন ভিসি নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, তিনি ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভের ভিসি হয়েছেন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব.)। আর মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রার এগ্রিকালচার ফ্যাকাল্টির সাবেক অধ্যাপক ড. এস. এম. রেজাউল করিম হয়েছেন আশা ইউনিভার্সিটির নতুন ভিসি।
তিনটি শর্তে তাদের ভিসি পদে নিয়োগ দিয়েছে সরকার। শর্তগুলো হলো—১) ভিসিদের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত, তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন; ২) তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা এবং অন্যান্য পদসংশ্লিষ্ট সুবিধা ভোগ করবেন; এবং ৩) তাদের দায়িত্ব পালন করতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী।
জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)